1. news@gmail.com : news :

স্ত্রী-সন্তানসহ লাভেলো আইসক্রিমের এমডি একরামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • Update Time : Wednesday, November 26, 2025

দুদকের আবেদনে বলা হয়, ইকরামুল হকের বিরুদ্ধে সীমান্ত ব্যাংক লিমিটেডের ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

সীমান্ত ব্যাংকের ঋণ পরিশোধ না করার অভিযোগ চলমান থাকায় লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকরামুল হক, তার স্ত্রী মিসেস নার্গিস হক এবং দুই মেয়ে মুহসিনিনা সারিকা ইকরাম ও মুহসিনিনা তারিকা ইকরামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার (২৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন ।

দুদকের পক্ষে সহকারী পরিচালক হাফিজুর রহমান তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ইকরামুল হকের বিরুদ্ধে সীমান্ত ব্যাংক লিমিটেডের ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম ধোবাউড়া শাখা, ময়মনসিংহ-এর উদ্বোধন ৬০ পণ্যে ট্যাক্স বাদ, তবু বিরোধীদল বাজেটের বিরোধিতা করে: প্রধানমন্ত্রী বড় হলেও বাস্তবায়নযোগ্য প্রস্তাবিত বাজেট, দূরদর্শিতা ও স্বচ্ছতার ওপর জোর এফবিসিসিআইয়ের ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘য্যানন এক্স২২ ফাইভজি’ বাজারে ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংকের আমানতকারীরা যেকোনো সময় টাকা তুলতে পারবেন : গভর্নর যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য এখন অত্যন্ত উপযোগী বাংলাদেশ: ড. তিতুমীর দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It