1. news@gmail.com : news :

সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ৩১১ কোটি

  • প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ নভেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় অর্থাৎ বেলা ১২ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৭৭ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ২৩ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৬ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪০ টির, কমেছে ২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টি কোম্পানির শেয়ারদর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It