1. news@gmail.com : news :

যারা পলাতক আসামিদের আশ্রয় দিয়েছে, তারাও ঘৃণ্য অপরাধীদের পক্ষ অবলম্বন করেছে: গোলাম পরওয়ার

  • Update Time : Monday, November 17, 2025

যারা পলাতক আসামিদের আশ্রয় দিয়েছে, তারাও ঘৃণ্য অপরাধীদের পক্ষ অবলম্বন করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, তাদেরকে অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে সোপর্দ করতে হবে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রায়ের তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, গণতন্ত্র, সৎ প্রতিবেশী সুলভ আচরণ দাবি করলে প্রথম দায়িত্ব হচ্ছে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের আর বিলম্ব না করে তাকে আইনের কাছে সোপর্দ করা উচিত।

তিনি আরও বলেন, আজকের এই রায়ে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারসহ দেশের ১৮ কোটি মানুষের আকাঙ্খা আংশিক পূরণ হয়েছে। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, যত বড় রাষ্ট্রপ্রধান বা রাজনৈতিক নেতা হোন না কেন, কেউই আইনের উপরে নয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচার প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, আন্তর্জাতিক আইন মেনে বিচার কাজ স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। এখানে প্রশ্ন তোলার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It