1. news@gmail.com : news :

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার লক্ষ্যে জামায়াতের দুই সদস্যের কমিটি

  • Update Time : Wednesday, November 5, 2025
জামায়াতে ইসলামী

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একটি ‘সমঝোতামূলক রূপরেখা’ তৈরির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়েছে, মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোচনার পর। এই কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন, সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, তারা তো নির্বাচনী কাঠামো, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বিষয়ে একটি ‘সমঝোতামূলক রূপরেখা’ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It