1. news@gmail.com : news :

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

  • Update Time : Tuesday, October 28, 2025

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবার (২৮ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিরগুলোর মধ্যে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ২১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রবি আজিয়াটার শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ২৩ লাখ টাকা।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, সোনালী পেপার, ডমিনেজ স্টিল, কে অ্যিান্ড কিউ, প্রগতি ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It