1. news@gmail.com : news :

আইসিবি ও সিটি ব্রোকারেজ এর মধ্যে ঋন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, September 16, 2025

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কর্তৃক পুঁজিবাজার সহায়তার নিমিতে আবর্তনশীল ভিত্তিতে পুনঃবিনিয়োগ যোগ্য “পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল” হতে ঋন প্রদানের জন্য সিটি ব্রোকারেজ লিমিটেড এর অনুকূলে শর্তাবলী পরিপালন সাপেক্ষে ২৫,০০,০০,০০০ (পচিশ কোটি) টাকা ঋন চুক্তি স্বাক্ষরিত হয়।

আজ ১৬, সেপ্টেম্বর ২০২৫, ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর বোর্ড রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন আইসিবি এর পক্ষে, নিরঞ্জন চন্দ্র দেবনাথ -ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি ও সিটি ব্রোকারেজ এর পক্ষে এম. আফফান ইউছুফ -এমডি এবং সিইও, সিটি ব্রোকারেজ লিমিটেড এবং মোহাম্মদ মাহবুবুর রহমান -অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক, ও সিএফও, সিটি ব্যাংক পিএলসি এবং পরিচালক, সিটি ব্রোকারেজ লিমিটেড।

অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পক্ষে উপস্থিত ছিলেন মোঃ নূরুল হুদা -উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি, মো. হাবীব উল্লাহ -মহাব্যবস্থাপক, আইসিবি, বাবুল চন্দ্র দেবনাথ -উপ-মহাব্যবস্থাপক, আইসিবি, তোরাব আহমদ খান চৌধুরী -উপ-মহাব্যবস্থাপক, আইসিবি।

সিটি ব্রোকারেজ লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম মাসুম -ভিপি এবং হেড অব করর্পোরেট, সিটি ব্রোকারেজ লিমিটেড এবং আরাফাত শমশের আলী –সিএফও., সিটি ব্রোকারেজ লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It