1. news@gmail.com : news :

দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

  • Update Time : Thursday, August 7, 2025
দ্বিতীয়বারের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে পৃথক একটি বৈঠক করতে পারেন। ওই বৈঠকে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নিকারুজ্জামানের স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার আগে ১ ও ২ নম্বর গেট ব্যবহার করে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, নবনির্মিত ২০ তলা ভবন (১ নম্বর ভবন) যেখানে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস কার্যক্রম পরিচালিত হয়- সেসব দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত থাকতে হবে।

নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো গাড়ি এবং উপদেষ্টা ও সিনিয়র সচিব/সচিবদের গাড়ি নবনির্মিত ২০ তলা ভবনের (১ নম্বর ভবন) বেজমেন্ট পার্কিং, ভবনের সামনের রাস্তা কিংবা আশপাশের এলাকায় পার্ক করা যাবে না। এ ছাড়া সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা, সিনিয়র সচিব/সচিব এবং আমন্ত্রিত অন্যান্য কর্মকর্তাদের ৫ নম্বর গেট ব্যবহার করে নির্ধারিত নিরাপত্তা পাসসহ সকাল ১০টার আগেই মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রবেশ করতে অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা এবং সিনিয়র সচিব/সচিবদের গাড়ি ১ নম্বর ভবনের সামনে যাত্রী নামিয়ে দিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের নির্ধারিত পার্কিং স্থানে অবস্থান করবে। সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It