1. news@gmail.com : news :

প্রাইম ব্যাংক ও বিকাশ’র ক্যাশ ম্যানেজমেন্ট সেবা বিষয়ক চুক্তি স্বাক্ষর

  • Update Time : Tuesday, August 5, 2025

দৈনন্দিন লেনদেন কার্যক্রমে অধিক দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর বিশেষায়িত ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবহার করবে বিকাশ লিমিটেড। সম্প্রতি ঢাকার গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই অংশীদারিত্বের আওতায়, বিকাশের ডিস্ট্রিবিউটর ও এজেন্টরা সার্বক্ষণিক (২৪x৭) ভিত্তিতে ই-মানি সঞ্চয় ও ক্যাশ আউট করতে পারবেন বিকাশ চ্যানেল অ্যাকাউন্ট ও প্রাইম ব্যাংকের বিশেষ অ্যাকাউন্ট ব্যবহার করে।

সেবা প্রক্রিয়াটি একটি API ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে, যা ছুটির দিনেও কার্যকর থাকবে। এতে থাকবে অটোমেটেড রিকনসিলিয়েশন ও কাস্টমাইজড রিপোর্টিং, যা লেনদেনকে করবে দ্রুত ও নির্ভুল।

এছাড়াও, বিকাশ প্রাইম ব্যাংকের ‘প্রাইমপে’ অমনি-ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে হোস্ট-টু-হোস্ট সংযোগের মাধ্যমে অভ্যন্তরীণ লেনদেন পরিচালনা করবে।

চুক্তিতে স্বাক্ষর করেন, প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান, বিকাশ-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর।

উপস্থিত অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র EVP ও কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ঢাকা এরিয়া হেড সাজিদ রহমান, SVP ও হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট প্রোডাক্ট মো. রাশেদুল হোসেন, বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, EVP ও হেড অব ট্রেজারি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আহমেদ আশরাফ শরীফ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It