1. news@gmail.com : news :

বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্থান হবে না: প্রধান উপদেষ্টা

  • Update Time : Monday, July 28, 2025

সন্ত্রাসবাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ঘোষণা করেছেন, বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্থান হবে না।

আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসনের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, ‘সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।’

৪০ মিনিটব্যাপী বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে চলমান বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অন্যতম।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেকবসন বাংলাদেশের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য গঠনের জন্য নিয়োজিত কমিশনের অগ্রগতি সম্পর্কেও মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূকে অবহিত করেন। এই কমিশন বিভিন্ন রাজনৈতিক দলকে মূল সংস্কার ইস্যুগুলোতে একমত করার জন্য কাজ করছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি বিশ্বাস করি কমিশন খুব ভালো কাজ করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It