1. news@gmail.com : news :

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

  • Update Time : Friday, July 11, 2025

নিজস্ব প্রতিবেদক:

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু।

গতকাল রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে।

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু।

গতকাল রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে।ছবি: ন্যাশনাল ব্যাংকের সৌজন্যে
ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬ তম সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। তাতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গত বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশ নেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক জাকারিয়া তাহের, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মেলিতা মেহজাবিন, নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, কোম্পানি সচিব মো. কায়সার রশিদ প্রমুখ।

সভায় নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীকে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। আদিল চৌধুরীও পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে ন্যাশনাল ব্যাংকে যুক্ত হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। পরিচালনা পর্ষদের দূরদর্শী নেতৃত্ব এবং দক্ষ টিমের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যাংকটিকে টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের পথে এগিয়ে নিতে পারব বলে আশা করছি। সুশাসন নিশ্চিতকরণ, গ্রাহকসেবা উন্নয়ন ও গ্রাহকের আস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয় এবং ভবিষ্যৎ কার্যক্রমের জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দিকনির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It