1. news@gmail.com : news :

ডাচ্-বাংলা ব্যাংকের কৃষি গবেষণা প্রকল্পসমূহের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : Tuesday, July 1, 2025

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এবং ডাচ্-বাংলা ব্যাংকের ‘স্পেশাল সিএসআর গ্রান্ট’-এর অর্থায়নে পরিচালিত কৃষি গবেষণা প্রকল্পসমূহের সমাপনী কর্মশালা শনিবার (২৮ জুন) ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আবুল কাশেম মো. শিরিন উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতরি বক্তব্যে শিরিন বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের সহায়তায় ফসল, মৎস্য, পোল্ট্রি, সেচ এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ খাতে গবেষণা প্রকল্প সমূহ দশেরে বিভিন্ন অঞ্চলে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, প্রকল্পের নির্ধারিত সময়ের কর্মকাণ্ড সমাপ্ত হলেও, প্রকল্পগুলোর অংশীজন ও গবেষকগণ এসব কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

পরিশেষে তিনি বিশেষজ্ঞ কমিটির সদস্যগণ, গবেষকগণ, অংশীজন এবং ব্যাংকের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

ডাচ্-বাংলা ব্যাংকের স্পেশাল সিএসআর কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম প্রকল্পসমূহের সংক্ষিপ্ত ফলাফল ও সফলতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ২০২৩-২০২৫ সময়কালে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষক পর্যায়ে ৭টি প্রযুক্তি উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়িত হয়।

সমাপনী কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের/সংস্থার শীর্ষ বিজ্ঞানী/শিক্ষক/কর্মকর্তা/উদ্যোক্তা মিলে বপিুল সংখ্যক অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম ও প্রফেসর ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে কারিগরি অধিবেশনে ৭ (সাত) টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপিত হয়। প্রবন্ধ উপস্থাপনের পর উপস্থিত বিশেষজ্ঞ বিজ্ঞানী/অধ্যাপক/অংশীজন তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It