1. news@gmail.com : news :

ইসলামী ব্যাংকের সাথে ঢাকা কলেজের চুক্তি স্বাক্ষর

  • Update Time : Sunday, June 22, 2025

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা কলেজের মধ্যে শিক্ষার্থীদের যাবতীয় ফি আদায় সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিউশন ফি ও সেশন ফি-সহ যে কোন ধরনের ফি ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট এবং সেলফিন অ্যাপের মাধ্যমে কর্পোরেট সেবার আওতায় দ্রুত প্রদান করতে পারবেন।

২২ জুন ২০২৫, রবিবার কলেজের শিক্ষক লাউঞ্জে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান-এর উপস্থিতিতে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস ও ব্যাংকের ঢাকা নিউ মার্কেট শাখার প্রধান মোহাম্মদ মাহবুবুস সাজ্জাদ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মোঃ মাহবুব-এ-আলম-এর সভাপতিত্বে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান ও ঢাকা কলেজের ভাইস প্রিন্সিপাল পারভীন সুলতানা হায়দারসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It