1. news@gmail.com : news :
শিরোনাম :
রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে সাইফুল ইসলামের যোগদান কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ ঈদকে সামনে রেখে ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ২৪ হাজার কোটি টাকা উন্মোচিত হচ্ছে ইয়াদিয়ার নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২৬ পোশাক কারখানার সংকট: প্রিমিয়ার ব্যাংকের অনিয়ম তদন্তের দাবি ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় খুলতে পারে শান্তির পথ: শাহবাজ শরিফ ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৪৪০ কোটি টাকা খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড়টি এবার কোরবানীর হাটে, দাম ২২ লাখ

সাউথইস্ট ব্যাংকের হাইব্রিড সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

ঢাকাস্থ ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে “রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর প্রিভেনশন অব মানি লন্ডারিং এন্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং” শীর্ষক সম্প্রতি একটি হাইব্রিড সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের এএমএল ও সিএফটি বিষয়ক জ্ঞান ও দক্ষতার উন্নয়ন এবং ব্যাংকের এএমএল ও সিএফটি পরিপালন সংস্কৃতিকে আরও কার্যকর ও জোরদারকরণ এ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাশেদুল আমিন তাঁর উদ্বোধনী বক্তব্যে এএমএল ও সিএফটি বিষয়ক ঝুঁকি মোকাবেলায় পেশাদারিত্ব ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের ৬৭ জন নির্বাহী ও কর্মকর্তা সরাসরি এবং ১৩৫ জন শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

কর্মশালায় এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) খোরশেদ আলম চৌধুরী।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর যুগ্ম পরিচালক কামরুল হাসান আজাদ এবং মোঃ হাফিজুর রহমান খান এএমএল ও সিএফটি বিষয়ক আইন, বিএফআইইউ সার্কুলার নং ২৬, বানিজ্যভিত্তিক ও ঋণভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করেন।

কর্মশালার সমাপনী বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এএমএল ও সিএফটি পরিপালনে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং অংশগ্রহণকারী কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা অর্জনে এ ধরনের কর্মশালার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It