1. news@gmail.com : news :

ইসলামী ব্যাংকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Update Time : Sunday, June 15, 2025

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈদের পর কর্মস্থলে ফিরে সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মুজমদার। আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম ও মাহমুদুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে. এম. মুনিরুল আলম আল-মামুন ও মো. মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি ও ব্যাংকের সিনিয়র এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে এম মাহবুব মোরশেদ এবং ধন্যবাদ জ্ঞাপন ও দোয়া মুনাজাত করেন সমিতির সহ-সভাপতি ও ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব এ আলম।

প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার নির্বাহী, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়, অনুভুতি প্রকাশ, মনোজ্ঞ সংগীত, আবৃত্তি ও নির্মল কৌতুক পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It