1. news@gmail.com : news :

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৫২

  • Update Time : Saturday, June 14, 2025
গ্রেফতার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০৫৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৩৯৯ জন।

শনিবার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৫৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৩৯৯ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৪৫২ জনকে।

তিনি আরও জানান, অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে ২টি পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি ও ১টি বার্মিজ চাকু।

বিশেষ এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It