1. news@gmail.com : news :

স্বপ্ন-তে শীতের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

  • Update Time : Sunday, November 15, 2026

শীতের আগমনে ত্বকের বাড়তি যত্ন এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড়ের আয়োজন করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। শীতের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও ব্যক্তিগত পরিচর্যার সামগ্রীতে ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।

এই বিশেষ অফারের আওতায় রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের লোশন, ময়েশ্চারাইজিং ক্রিম, ফেসওয়াশসহ নানা ধরনের প্রসাধনী ও ত্বকের যত্নের পণ্য। পাশাপাশি শীতের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের তালিকায় রয়েছে ইলেকট্রিক কেটলি ও পানির বোতলসহ আরও বিভিন্ন ব্যবহার্য সামগ্রী।

শীত মৌসুমে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে লোশন ও ময়েশ্চারাইজিং ক্রিমের চাহিদা বাড়ে। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় পণ্য কেনার বিষয়টিও গুরুত্ব পায়। ক্রেতাদের এসব প্রয়োজন বিবেচনায় রেখে স্বপ্নের এ বিশেষ আয়োজন। এর ফলে একই ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি শীতের প্রয়োজনীয় পণ্যও সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

স্বপ্নের এই উদ্যোগের লক্ষ্য হলো ক্রেতাদের মৌসুমি প্রয়োজনের পণ্য সহজলভ্য করা এবং সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা। অফারটি স্বপ্নের নির্ধারিত আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে। পণ্যের ধরন, ব্র্যান্ড ও অফারের বিস্তারিত জানতে ক্রেতাদের নিকটস্থ স্বপ্ন আউটলেট অথবা স্বপ্নের অফিসিয়াল যোগাযোগমাধ্যম অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It