1. news@gmail.com : news :

স্বপ্নের সহযোগিতায় গুলশানে অনুষ্ঠিত হল পো কার্নিভাল

  • Update Time : Saturday, February 8, 2025
সুপারশপ ‘স্বপ্ন’

নিজস্ব প্রতিবেদক:

মানুষ ও প্রাণীদের মাঝে ভালোবাসার বহি:প্রকাশ ঘটাতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী গুলশান সোসাইটি পার্কে অনুষ্ঠিত হলো পো কার্নিভাল ২০২৫ ।

এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল দেশের নাম্বার ওয়ান রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’।

রাজধানীর গুলশান ২ এর লেকপাড়ে বাসার আদরের প্রিয় পোষা কুকুর ও বিড়ালকে সাথে নিয়ে সকাল থেকে অনুষ্ঠানে আসতে শুরু করেন পশুপ্রেমীরা। দিনব্যাপী পোষা প্রাণী এবং সমর্থকদের ছিল এক মিলনমেলা।

অনুষ্ঠানে সহযোগিতা করার পাশাপাশি এই আয়োজনে ‘স্বপ্ন’ এর ছিল নিজস্ব স্টল । মোট ৩০টি স্টলসহ এবারের আয়োজনে । এসব স্টলে ছিল পোষাপ্রাণীর খাবারসহ প্রয়োজনীয় নানান উপকরণ ।

অনুষ্ঠানে আসা পশুপ্রেমী সুমন হাসান জানান, ওরা তো একটা প্রাণী । তাদের স্বাচ্ছন্দ্যবোধের জন্য জায়গা দরকার হয়। তাদের নিয়ে ঘুরতে নিয়ে আসলাম আজ । চমৎকার আয়োজন, একটা আত্মতৃপ্তি কাজ করছে আমার । যারা এই আয়োজনের সাথে আছেন তাদের সকলকে ধন্যবাদ । বিশেষ করে, এই আয়োজনের সাথে থাকার জন্য স্বপ্ন-কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।

এ আয়োজনের একটি পর্বে ছিল পোষাপ্রাণীদের নিয়ে ফ্যাশন শো । মানুষ ও প্রাণীর মধ্যে অব্যক্ত সংযোগ প্রত্যক্ষ করার সুযোগ সৃষ্টি হয়েছে এই আয়োজনে এমনটিই জানান পশুপ্রেমী ও আয়োজকরা।

বাংলাদেশের অর্থনীতি ডটকম/

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It