1. news@gmail.com : news :

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

  • Update Time : Tuesday, July 28, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭২ পয়সা। গত বছর একই সময়ে ৭০ পয়সা আয় হয়েছিল।

আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৩৫ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ২৮ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৯৮ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It