1. news@gmail.com : news :

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৫২৩ কোটি টাকা

  • Update Time : Wednesday, March 11, 2026

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬টির শেয়ারের দর বেড়েছে। এছাড়া টাকার অংকে লেনদেন গত কার্যদিবসের তুলনায় সামান্য কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১১ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৯২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১০৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৮১ পয়েন্ট কমে ২০৩৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫২৩ কোটি ৫৯ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৯৩ কোটি ৭৩ লাখ ০৯ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৬টি কোম্পানির, বিপরীতে ৯৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বন্ডবাজারে অস্থিরতা: নেপথ্যে ঋণ ও মূল্যস্ফীতির নতুন ভয় ডাক বিভাগের রেকর্ড, ২ মাসে পণ্য পরিবহণ ৪০০ টন শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে : অর্থ ও পরিকল্পনামন্ত্রী ইসলামী ব্যাংকে থাকা এস আলম গ্রুপের শেয়ার ফ্রিজের নির্দেশ বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি ৭ জীবন বীমা কোম্পানির ২,৫৪৯ গ্রাহক পেলেন ১৪.৫১ কোটি টাকার দাবি প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবস আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It