1. news@gmail.com : news :

সূচকের পতনে লেনদেন কমেছে

  • Update Time : Tuesday, June 16, 2026

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ২৪০ টি কোম্পানির শেয়ারের দর। সেই সাথে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ১৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬০৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১ হাজার ১২৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৮৩ পয়েন্ট কমে ২ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকা ।

আজ ডিএসইতে মোট ৩৯৬ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৯ টি কোম্পানির, বিপরীতে ২৪০ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭১ পয়েন্টে।

সিএসইতে ২৩৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৮ টির দর বেড়েছে, কমেছে ১২৩ টির এবং ২৪ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It