1. news@gmail.com : news :

সূচকের পতনে চলছে লেনদেন

  • Update Time : Monday, July 20, 2026

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৩৭ দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮১৮ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’সূচক ৭ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ১৩ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৬ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৬৪ কোটি ৬১ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It