1. news@gmail.com : news :

সিলেটে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Saturday, June 6, 2026

কর্মসংস্থান ব্যাংক কর্তৃক গৃহীত ৯০ দিনের বিশেষ কর্মসূচি-র অংশ হিসেবে সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সকল আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও দ্বিতীয় কর্মকর্তাদের অংশগ্রহণে ৬ জুন ২০২৬ তারিখ, শনিবার ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬ রেইনবো গেস্ট হাউজ, সিলেটে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম। সিলেট বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খালেদ মোহাম্মদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আইন, গবেষণা ও উন্নয়ন বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে গুণগত ঋণ বিতরণ ও টেকসই উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে সিলেট বিভাগাীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহের ব্যবসায়িক সকল সূচকের পারফরম্যান্স বৃদ্ধির আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক গৃহীত কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ঋণ আদায়ের হার ও ঋণস্থিতি বৃদ্ধি, শ্রেণিকৃত, খেলাপি ঋণ এবং অবলোপনকৃত ঋণ আদায় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে প্রধান কার্যালয় নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য সিলেট বিভাগীয় কার্যালয়াধীন দুইটি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, ১৭টি শাখার ব্যবস্থাপক ও ২য় কর্মকর্তা এ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It