1. news@gmail.com : news :

সিটি ব্যাংকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা

  • Update Time : Sunday, August 31, 2025

সিটি ব্যাংকের উদ্যোগে বরিশালে “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং আইএসএস রিপোর্টিং” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মশালায় ব্যাংকের রিটেইল ও অপারেশনস ডিভিশনের মোট ৪৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেল বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম।

কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের ফাইন্যান্স বিভাগের প্রধান মো. রাকিব উদ্দিন আহমেদ ও জাহেদুল ইসলাম, ডেপুটি কেমেলকো ।

এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা মানি লন্ডারিং প্রতিরোধ, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং আইএসএস রিপোর্টিং সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে তাদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করেন। সিটি ব্যাংক নিয়মিত এ ধরনের সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It