1. news@gmail.com : news :

সিএসই-৩০ ইনডেক্সে যুক্ত হলো ৪ নতুন কোম্পানি, বাদ পড়ল ৪টি

  • Update Time : Tuesday, July 21, 2026

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে চারটি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আগের চারটি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। নতুন এ তালিকা আগামী ৩০ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (২১ জুলাই) সিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন করে সিএসই-৩০ ইনডেক্সে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো— গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।

অন্যদিকে ইনডেক্স থেকে বাদ পড়েছে— ক্রাউন সিমেন্ট পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি।

নতুন তালিকায় অন্তর্ভুক্ত ৩০টি কোম্পানি হলো— বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইস্টার্ন হাউজিং লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, আইটি কনসালট্যান্টস পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, যমুনা অয়েল পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম পিএলসি, এমজেএল বাংলাদেশ পিএলসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পদ্মা অয়েল পিএলসি, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, সোনালি পেপার অ্যান্ড বোর্ডস মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

সিএসই জানিয়েছে, সিএসই-৩০ ইনডেক্সে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর বাজার মূলধন দেশের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর বাজার মূলধনের প্রায় ৪৪ দশমিক ৬৯ শতাংশ। এছাড়া এসব কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধন মোট নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের প্রায় ৪৩ দশমিক ১৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বন্ডবাজারে অস্থিরতা: নেপথ্যে ঋণ ও মূল্যস্ফীতির নতুন ভয় ডাক বিভাগের রেকর্ড, ২ মাসে পণ্য পরিবহণ ৪০০ টন শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে : অর্থ ও পরিকল্পনামন্ত্রী ইসলামী ব্যাংকে থাকা এস আলম গ্রুপের শেয়ার ফ্রিজের নির্দেশ বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি ৭ জীবন বীমা কোম্পানির ২,৫৪৯ গ্রাহক পেলেন ১৪.৫১ কোটি টাকার দাবি প্রধানমন্ত্রীর ১৯তম কারামুক্তি দিবস আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচী

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It