1. news@gmail.com : news :

সিএসইর প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা স্মরণে স্মরণসভা

  • Update Time : Monday, July 20, 2026

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মরহুম আবু বকর (এ.বি.) সিদ্দিক, এফসিএমএ-এর স্মরণে সিএসই প্রধান কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ১৫ জুলাই ২০২৬ তারিখে তিনি ইন্তেকাল করেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্মরণসভায় সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সহকর্মীরা মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন,অসামান্য নেতৃত্ব এবং বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে তার অগ্রণী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, এবি সিদ্দিক ছিলেন একজন দূরদর্শী, সৎ, কর্মনিষ্ঠ ও প্রজ্ঞাবান নেতৃত্বের অধিকারী, যিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শক্ত ভিত রচনা এবং প্রাতিষ্ঠানিক বিকাশে অনন্য অবদান রেখেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সিএসইর সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হয়, যা পরবর্তীতে প্রতিষ্ঠানটির বিকাশ ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা এবং অটল অঙ্গীকারের মাধ্যমে তিনি সিএসইকে একটি সুসংগঠিত ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করার ভিত্তি স্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
AA Credit Rating of Southeast Bank PLC. সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত? বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It