1. news@gmail.com : news :

সিএমজেএফের নতুন সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবিব

  • Update Time : Saturday, January 3, 2026

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামে (সিএমজেএফ) আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিবেদক মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল।

শুক্রবার (২ জানুয়ারি) সিএমজেএফের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সাধারণ সদস্যদের ভোটে ২০২৬ ও ২০২৭ সালে নেতৃত্বের জন্য তারা নির্বাচিত হয়েছেন।

আলোচিত দুই বছর সিএমজেএফে নেতৃত্বের জন্য কার্যনির্বাহী পদে পাঁচটিসহ মোট ১১টি পদে ভোটগ্রহণ হয়েছে। এতে সংগঠনের মোট ৮৩ জন সদস্যের মধ্যে ৮১ জন ভোট দিয়েছেন।

সভাপতি পদে দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদেক মো. মনির হোসেন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী পেয়েছেন ৩২ ভোট।

সহ সভাপতি পদে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জ্যেষ্ঠ প্রতিবেদক বাবুল বর্মন৷ তার নিকটমত প্রতিদ্বন্দী এস এম নুরুজ্জামান তানিম পেয়েছেন ৩৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী দেশ রূপান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক জুনাইদ শিশির পেয়েছেন ৩২ ভোট।

সহ সাধারণ সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুল ইসলাম রানা। তার নিকটতম প্রতিদ্বন্দী দৈনিক বানিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন পেয়েছেন ৩৭ ভোট।

অর্থ সম্পাদক পদে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মাহফুজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভি অনলাইনের জেষ্ঠ প্রতিবেদক আনিসুজ্জামান পেয়েছেন ৩৪ ভোট।

দপ্তর সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওবায়দুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জয় অধিকারী ৩৭ ভোট।

কার্যনির্বাহী পাঁচটি পদে যথাক্রমে- আলমগীর হোসেন পেয়েছেন ৫৪ ভোট, মোহাম্মদ সাজ্জাদ হোসেন ৫৩ ভোট, সুশান্ত সিনহা ৪৬ ভোট, মুস্তাফিজুর রহমান ৪৫ ভোট এবং এস এম জাকির হোসেন ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েয়েছে। আর অপূর্ব কুমার পিকে ৪০ ভোট পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন সিএমজেএফের সিনিয়র সদস্য মো. নাসির উদ্দিন চৌধুরী, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সিএমজেএফ সাধারণ সম্পাদক মো. আবু আলী, সিএমজেএফ সিনিয়র সদস্য শারমিন রিনভী ও ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It