1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংকের গুলশান শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত

  • Update Time : Sunday, June 28, 2026

সাউথইস্ট ব্যাংক পিএলসি, এর গুলশান শাখা আধুনিক ও উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে ২৮ জুন ২০২৬ (রবিবার), হেনা সুবাস্তু স্কাইলাইন এভিনিউ, (১ম ও ২য় তলা), প্লট নম্বর- ৫৫, রোড নম্বর- ১২৩, ব্লক-সিইএস (এ), গুলশান মডেল টাউন, ঢাকায় নতুন এবং সুপরিসর স্থানে স্থানান্তরিত হয়েছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.এ. কাশেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় স্থানান্তরিত গুলশান শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের বর্তমান ও সাবেক পরিচালকবৃন্দ-মিসেস রেহানা রহমান, মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, মো: রফিকুল ইসলাম (নমিনি পরিচালক-এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি) এবং উদ্যোক্তা শেয়ারহোল্ডার মিসেস সুলতানা কাশেম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.এ. কাশেম বলেন, ‘গ্রাহকদের আধুনিক, দ্রুত এবং নিরাপদ ব্যাংকিং অভিজ্ঞতা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় গুলশান শাখাটি নতুন ও আধুনিক ভবনে স্থানান্তর করা হলো। নতুন এই সুপরিসর শাখার মাধ্যমে সম্মানিত গ্রাহকদের জন্য সর্বাধুনিক ব্যাংকিং সেবা সহ সর্বোচ্চ গ্রাহক সেবার মান উন্মোচিত হলো। আমরা গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে চাই’।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: খালিদ মাহমুদ খান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখার প্রধান ইশতিয়াক ইউ, আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আধুনিক অবকাঠামো ও উন্নত ডিজিটাল ব্যাংকিং সুবিধাসম্পন্ন স্থানান্তরিত এ শাখা থেকে গ্রাহকদের জন্য সকল ধরণের ব্যাংকিং-এর পূর্ণাঙ্গ সেবা প্রদান করা হবে। এর মাধ্যমে সাউথইস্ট ব্যাংক গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে তার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It