1. news@gmail.com : news :

শীতে গৃহহীনদের পাশে ‘স্বপ্ন’: মিলছে অস্থায়ী আশ্রয়, খাবার ও কম্বল

  • Update Time : Tuesday, January 13, 2026

শীতে খোলা আকাশের নিচে বসবাস করা গৃহহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। প্রতিকূল আবহাওয়ায় মানবেতর জীবনযাপন করা এসব মানুষের জন্য নিজেদের নির্দিষ্ট কিছু আউটলেটে অস্থায়ী রাত্রিযাপন ও খাবারের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।

তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্টে থাকেন ঘরবাড়িহীন ছিন্নমূল মানুষ। তাদের দুর্ভোগ লাঘবে ‘স্বপ্ন’ ঢাকার বাইরের বেশ কিছু আউটলেটের সামনে ও পাশে বিশেষ তাবুর মাধ্যমে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছে। এসব অস্থায়ী আশ্রয়ে আসা মানুষদের জন্য কম্বল ও পুষ্টিকর খাবারেরও সংস্থান করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো শীত মৌসুম জুড়ে ‘স্বপ্ন’-এর যশোর পালবাড়ী আউটলেট, চুয়াডাঙ্গা কলেজ রোড আউটলেট এবং চট্টগ্রামের খুলশী আউটলেটে এই মানবিক সেবা কার্যক্রম চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It