পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।
আগামী ১৪ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় পর্ষদ লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সংশ্লিষ্ট বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭০ পয়সা আয় হয়েছিল।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply