পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসি এবং ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ উদ্যোগে রূপালী ব্যাংক অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিয়ন কাস্টমার গিফটিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
আগামী ১ মার্চ ২০২৬ থেকে রূপালী ব্যাংকের সকল শাখা ও উপশাখা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রেরিত বৈদেশিক রেমিটেন্সের অর্থ উত্তোলন করলে গ্রাহকরা রূপালী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের লোগো সংবলিত একটি কো-ব্র্যান্ডেড ওয়ালেট পাবেন। এছাড়াও, স্টক থাকা সাপেক্ষে ঈদুল ফিতর পর্যন্ত বিশেষ উপহার প্রদান করা হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় ওয়েস্টার্ন ইউনিয়নের বাংলাদেশস্থ কান্ট্রি অফিসের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।
এছাড়াও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ এবং রেমিটেন্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেন অনুষ্ঠানে অংশ নেন।
রূপালী ব্যাংকের সকল শাখা প্রধান ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply