1. news@gmail.com : news :

রাজশাহীতে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : Sunday, August 2, 2026

অগ্রণী ব্যাংক পিএলসি. এর ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে রাজশাহী সার্কেলাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং সকল শাখা ব্যবস্থাপককে নিয়ে ১ আগস্ট, ২০২৬ (শনিবার) রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টার, পবায় এক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক-২ মোঃ আবুল বাশার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মোহামমদ ফজলুল করিম।

সম্মেলনে ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, ঋণ আদায় কার্যক্রম আরও জোরদার করা, আমানত সংগ্রহ বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং শাখাসমূহের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী কর্মকর্তারা লক্ষ্যমাত্রা অর্জনে আন্তরিকতা, সমন্বয় এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It