1. news@gmail.com : news :

রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম

  • Update Time : Friday, August 7, 2026

গেল দুই তিন সপ্তাহ ধরে সবজির বাজারে বৃষ্টির কারণ দেখিয়ে দাম অতিরিক্ত দাম নেওয়া হচ্ছিলো। সেই সময় ১০০ থেকে ১২০ টাকার নিচে বলতে গেলে কোনো সবজিই ছিল না বাজারে। সেই তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমে এসেছে। বেশিরভাগ সবজি এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, তবে দুই একটি সবজির দাম এখনও ১০০ টাকার ঘরে রয়ে গেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। গেল কিছুদিন কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা ছুঁয়ে গেলেও বর্তমানে দাম কমে ৩২০ টাকায় নেমে এসেছে।

আজকের বাজারে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঝিঙা প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, ঢ্যাঁড়স প্রতি কেজি ৬০ টাকা এবং পেঁপে প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া, প্রতি পিস লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, মুলা প্রতি কেজি ৮০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা, কঁচু প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৩২০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মালিবাগ বাজারে কেনাকাটা করতে এসেছেন সরকারি চাকরিজীবী রইস উদ্দিন। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বাজারে সবজির যে বাড়তি দাম ছিল, সেই তুলনায় আজ কিছুটা কম মনে হচ্ছে। তারপরেও সবজির দাম এখনো ১০০ টাকা বা ১০০ টাকার উপরে রয়ে গেছে। তবে অনেক সবজি ৬০ টাকা থেকে শুরু করে ৮০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের দামও আগের চেয়ে কমে এখন ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবমিলিয়ে বলা যায়, গেল কয়েক সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে।

সবজির দাম বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা এনামুল হক বলেন, মূলত টানা বৃষ্টির কারণে ফসলের খেতে সবজিগুলো নষ্ট হয়েছিল, এজন্য বাজারের সরবরাহ অনেক কম ছিল। সব মিলিয়ে গেল কয়েক সপ্তাহে সবজির দাম বাড়তি ছিল, সেই তুলনায় আজ সবজির দাম কিছুটা কমে এসেছে। টানা বৃষ্টি আবার না হলে, সবজির দাম এমন কমের পথেই থাকবে। বর্তমান বাজারে ৬০ টাকা থেকে ৮০ টাকার মধ্যে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে। তবে মৌসুম না হওয়া এবং সরবরাহ কম থাকার কারণে কিছু সবজি ১০০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। আবহাওয়া ভালো থাকলে সবজির দাম এখন কমের পথেই থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করল আইএসইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআরের সচেতনতামূলক মতবিনিময় সভা সাউথইস্ট ব্যাংকের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা ‘ইকোনমিক আউটলুক এনকোরিং ইনসাইট’ উন্মোচন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের চুক্তি স্বাক্ষর ন্যাশনাল ফিডের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১২০

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It