1. news@gmail.com : news :

যমুনা ব্যাংকের উদ্যোগে পাবনায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ

  • Update Time : Saturday, August 1, 2026

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে পাবনার ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও ‘উদ্যোক্তা উন্নয়ন’ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর মো. মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের রাজশাহী জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ বলেন, দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশিক্ষণার্থীরা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত? বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It