1. news@gmail.com : news :

মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার

  • Update Time : Monday, May 12, 2025

চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৭৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছের প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ৯৬৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, মে মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৭৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত বছরের একই সময়ে এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলার। এ হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২.৩০ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, চলতি অর্থবছরের ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের ৭ মে পর্যন্ত প্রবাসীরা মোট ২৫ হাজার ২৭৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে আসা সর্বোচ্চ রেমিট্যান্স এবং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ হাজার ৭২০ মিলিয়ন মার্কিন ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এরপর সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। পরের মাস নভেম্বরে এসেছে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার। এরপর চলতি বছরের জানুয়া‌রি‌তে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলারের রেমিট্যান্স পা‌ঠি‌য়েছেন প্রবাসীরা।

আর গত মার্চে দেশে এসেছে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। আর সর্বশেষ এপ্রিল মাসে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It