1. news@gmail.com : news :

মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখায় সিআরএম উদ্বোধন

  • Update Time : Tuesday, February 18, 2025
মার্কেন্টাইল ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক:

দিলকুশায় মার্কেন্টাইল ব্যাংকের মেইন শাখায় ‘সিআরএম বুথ’ চালু করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে দৃষ্টিনন্দন ‘সিআরএম বুথ’ টি উদ্বোধন করেন।

এই বুথ থেকে গ্রাহকরা প্রতিদিন ২৪ ঘন্টা নগদ টাকা জমা ও উত্তোলন করতে পারবেন। জমাকৃত টাকা স্বয়ংক্রিয়ভাবে মুহুর্তেই গ্রাহকের হিসাবে ক্রেডিট হবে। এছাড়াও গ্রাহকগণ সিআরএম থেকে মোবাইল রিচার্জ, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের পেমেন্ট, বিকাশ ক্যাশ আউট, পিন পরিবর্তন ও মিনি স্টেটমেন্ট সেবাও গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেন, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপিবৃন্দ শাহ্ মোঃ সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মেইন শাখার প্রধান ও এসইভিপি মোঃ আব্দুল হালিম এবং হেড অব কার্ডস মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের অর্থনীতি ডটকম/

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It