পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান ও তিন কমিশনার নির্দিষ্ট ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করবেন।
চেয়ারম্যান ও তিন কমিশন নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগের পর প্রথম কার্য দিবসে চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
রোববার (৭ জুন) বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে চেয়ারম্যান ও কমিশনারদের মাঝে দাপ্তরিক দায়িত্ব বণ্টন করে দেয়া হয়। এর আগে গত ৪ জুন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আগামী ৪ বছরের জন্য মোঃ মাসুদ খানকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। একইসঙ্গে তানভীর হাবিব রহমান,সিপিএ, অ্যাডভোকেট নাহিদ মাহতাব ও নাফিজ আল তারিক,সিএফএ,এফআরএম কে কমিশনার নিয়োগ করা হয়।
চেয়ারম্যান মোঃ মাসুদ খান এফসিএ, এফসিএমএ
কমিশনের চেয়ারম্যান সরাসরি প্রশাসন বিভাগ, ফিন্যান্স বিভাগ এবং কমিশন সচিবালয় বিভাগের দায়িত্ব পালন করবেন।
কমিশনার তানভীর হাবিব রহমান,সিপিএ
তিনি চিফ একাউন্ট বিভাগ, কর্পোরেট ফাইন্যান্স বিভাগ, আইসিটি বিভাগ, ইন্টারনাল অডিট অ্যান্ড কম্প্লায়েন্স, ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ এবং আর অ্যান্ড ডি বিভাগের দায়িত্ব পালন করবেন।।
কমিশনার নাহিদ মাহতাব
অ্যাডভোকেট নাহিদ মাহতাব আইন বিভাগ,এনফোর্সমেন্ট বিভাগ, মার্কেট ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ, এসডিএস এবং এনআইএস এর দায়িত্ব পালন করবেন।।
কমিশনার নাফিজ আল তারিক, সিএফএ এফআরএম
নাফিজ আল তারিক ডেরিভেটিভস বিভাগ, ফিন্যান্সিয়াল লিটারেসি, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগ, মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিস অ্যাফেয়ার্স বিভাগ,জিপিএমএস এবং ইনোভেশনের দায়িত্ব পালন করবেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply