1. news@gmail.com : news :
শিরোনাম :
রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে সাইফুল ইসলামের যোগদান কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ ঈদকে সামনে রেখে ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ২৪ হাজার কোটি টাকা উন্মোচিত হচ্ছে ইয়াদিয়ার নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২৬ পোশাক কারখানার সংকট: প্রিমিয়ার ব্যাংকের অনিয়ম তদন্তের দাবি ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় খুলতে পারে শান্তির পথ: শাহবাজ শরিফ ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৪৪০ কোটি টাকা খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড়টি এবার কোরবানীর হাটে, দাম ২২ লাখ

বিআইএফ’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকাল ৩.০০ ঘটিকায় রাজধানীর মতিঝিলে পিপলস্ ইন্স্যুরেন্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইন্স্যুরেন্স খাতের সাম্প্রতিক চ্যালেঞ্জ, বাজারের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিআইএফ-এর কার্যক্রমকে আরও সুসংহত ও কার্যকর করতে সংগঠনের সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএফ-এর প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিআইএফ-এর ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, সেক্রেটারী জেনারেল ও সেনা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) শফিক শামীম; জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী এবং ফাইন্যান্স সেক্রেটারী ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- বিআইএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন (ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স), ড. এ কে এম সারোয়ার জাহান জামীল (রিপাবলিক ইন্স্যুরেন্স), মোঃ আবদুল মতিন সরকার (ষ্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স), মোঃ ইমাম শাহীন (এশিয়া ইন্স্যুরেন্স), কাজী মোকাররম দস্তগীর (ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স), হসান তারেক (ইষ্টার্ণ ইন্স্যুরেন্স), বায়োজিদ মুজতবা সিদ্দিকী (ঢাকা ইন্স্যুরেন্স), মুহাম্মদ নুরুল আলম চৌধুরী (সাউথ এশিয়া ইন্স্যুরেন্স), চৌধুরী গোলাম ফারুক (নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স) প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It