1. news@gmail.com : news :

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২৮

  • Update Time : Friday, February 14, 2025
ফরিদপুরে বরযাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২৮

ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরগামী বরযাত্রীবাহী বাসটি ভবুকদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে অন্তত ২৮ জন আহত হন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় ও বাসটি কোথা থেকে আসছিল তা জানা যায়নি।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It