1. news@gmail.com : news :

প্রাইম ব্যাংক ও নিলয় মোটরসের মধ্যে চুক্তি

  • Update Time : Wednesday, May 28, 2025

শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি এবং নিলয় মোটরস লিমিটেড একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের কার্ড হোল্ডাররা মোটরসাইকেল ক্রয়ে মাসিক কিস্তি (ইএমআই) সুবিধা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিসট্রিবিউশন মামুর আহমেদ এবং নিলয় মোটরসের হেড অব করপোরেট সেলস তানিম কোরেশী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের করপোরেট ও ইনস্টিটিউশন ব্যাংকিং বিভাগের এসইভিপি সাজিদ রহমান; ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; নিলয় মোটরসের করপোরেট সেলস বিভাগের ম্যানেজার তানভির আদনান; একই বিভাগের অ্যাসিটেন্ট ম্যানেজার বিলাশ দেব এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন ও উদ্ভাবনী সেবা প্রদানে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য পূরণ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It