1. news@gmail.com : news :

প্রাইম ব্যাংক-এর পে-রোল সেবা নেবে এসকিউ লাইটস

  • Update Time : Saturday, November 1, 2025

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে পে-রোল সেবা নেবে এসকিউ লাইটস লিমিটেড।

সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

এই চুক্তির আওতায় এসকিউ লাইটস লিমিটেডের কর্মীরা প্রাইম ব্যাংকের পক্ষ থেকে বিশেষ ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন, যার মধ্যে রয়েছে অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবা, ক্রেডিট কার্ড ও ঋণ সুবিধা।

এছাড়াও তারা প্রাইম ব্যাংকের আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’-এর সেবা উপভোগ করতে পারবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদানসহ কর্পোরেট পেমেন্ট কার্যক্রম আরও সহজ এবং নিরবচ্ছিন্নভাবে করতে পারবে এসকিউ লাইটস।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং এসকিউ লাইটস লিমিটেডের চেয়ারম্যান এ.জেড.এম. মনজুরুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক; মো. এনামুল কবির, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড; মো. রাশাদুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন এবং হাসিনা ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পে-রোল ব্যাংকিং।

এছাড়া এসকিউ লাইটস লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It