1. news@gmail.com : news :

প্রাইম ব্যাংকের নতুন কোম্পানি সেক্রেটারি নেয়ামুল হক এফসিএস

  • Update Time : Thursday, October 30, 2025

প্রাইম ব্যাংক পিএলসির কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন নেয়ামুল হক এফসিএস। তিনি এফসিএস ২০২৩ সাল থেকে প্রাইম ব্যাংক পিএলসি-এর বোর্ড সেক্রেটারি ও কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনে কর্মরত রয়েছেন।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

বিজ্ঞপতিতে জানানো হয়, প্রাইম ব্যাংকে যোগদানের আগে তিনি এসিআই ফরমুলেশনস পিএলসি.-এর কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এসিআই পিএলসি.-এর মতো খ্যাতনামা প্রতিষ্ঠানে ১৭ বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

নেয়ামুল হক একজন ফেলো চার্টার্ড সেক্রেটারি (এফসিএস) এবং তিনি আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রিধারী। কর্পোরেট গভর্ন্যান্স, রেগুলেটরি কমপ্লায়েন্স ও লিগ্যাল অ্যাফেয়ার্সের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা প্রাইম ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It