1. news@gmail.com : news :

পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : Monday, June 29, 2026

পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক, উপ-শাখা ব্যবস্থাপক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের নিয়ে ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ব্যাংকিং এন্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ। সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুল্লাহ। এ সময় বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপকন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, আমানত ও ঋণ প্রবৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন, খেলাপি ঋণ হ্রাস, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সকল শাখা ব্যবস্থাপককে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আমানতকারীদের বিক্ষোভ দ্বিতীয় কার্যদিবসে ব্লক মার্কেটে লেনদেন ৭৩ কোটি টাকার এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব ২০ দিনের ছুটি শেষে অফিস শুরু করেছেন বিএসইসি চেয়ারম্যান এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বিএসইসিতে বসবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It