1. news@gmail.com : news :

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

  • Update Time : Thursday, June 25, 2026

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৪ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চিকিৎসা ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার মুনতাসির মাহমুদ এবং এসবিএসি ব্যাংক পিএলসি.-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও-এর পক্ষে হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন মোহাম্মদ শফিউল আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এসবিএসি ব্যাংক পিএলসি.-এর পক্ষ থেকে হেড অব ট্রানজেকশন ব্যাংকিং অ্যান্ড এজেন্ট ব্যাংকিং মো. ফিরোজ চৌধুরী উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে চিকিৎসা প্যাকেজে বিশেষ ছাড় এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতামূলক সেবা পাবেন।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ও বিদেশে চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী রোগীদের চিকিৎসাযাত্রার প্রতিটি ধাপ আরও সহজ, নির্ভরযোগ্য এবং স্বাচ্ছন্দ্যময় করে তোলা হবে। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও সমন্বিত সেবা পাওয়ার ফলে রোগী ও তাদের পরিবার আরও আত্মবিশ্বাসের সঙ্গে চিকিৎসার সিদ্ধান্ত নিতে পারবেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই চুক্তি এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা সংযোজন করবে। একই সঙ্গে প্রয়োজনের সময়ে মানসম্মত স্বাস্থ্যসেবা এবং নির্ভরযোগ্য চিকিৎসা সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।

এই চুক্তির মাধ্যমে চিকিৎসা ইন্টারন্যাশনাল বিশ্বস্ত হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে রোগীদের সংযুক্ত করার অঙ্গীকার আরও জোরদার করেছে। দেশে ও বিদেশে মানসম্মত চিকিৎসাসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং ঝামেলামুক্ত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It