1. news@gmail.com : news :

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার

  • Update Time : Thursday, June 4, 2026
  • 5 Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, প্রিমিয়ার সিমেন্ট, নর্দার্ণ ইসলামী  ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

রিলায়েন্স ইন্স্যুরেন্স

কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০৪ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৯৪ টাকা থেকে ১০৪ টাকা  পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪৭ টাকা ৮০ পয়সা থেকে ১০৪ টাকা পরযন্ত লেনদেন হয়।

আনোয়ার গ্যালভানাইজিং

কোম্পানিটির ৯ টাকা ৯ পয়সা বা ৯.৯২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৯৯ টাকা ৪০ পয়সা থেকে ১০৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫৩ টাকা ৩০ পয়সা থেকে ১১৭ টাকা পরযন্ত লেনদেন হয়।

প্রিমিয়ার সিমেন্ট

কোম্পানিটির ৪ টাকা ২০ পয়সা বা ৯.৮১ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ১০ পয়সা থেকে ৪৭ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ৯০ পয়সা থেকে ৫৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৯.৭৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯.৩৮ শতাংশ ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৭.৮৪ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It