1. news@gmail.com : news :

দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

  • Update Time : Sunday, June 7, 2026

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ জুন) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১৬০টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯ টাকা বা ৯ দশমিক ৯০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ। আর ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ২১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, এইচ আর টেক্সটাইলস লিমিটেড এবং আরামিট সিমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It