1. news@gmail.com : news :

তিনশতাধিক শেয়ারের দরপতনে তলানিতে লেনদেন

  • Update Time : Wednesday, November 12, 2025

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ নভেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে তিনশতাধিক কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। তলানিতে নেমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৭ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮২৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ০৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ২৯০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩ টি কোম্পানির, বিপরীতে ৩০১ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
সিএসই-৩০ ইনডেক্সে যুক্ত হলো ৪ নতুন কোম্পানি, বাদ পড়ল ৪টি সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক সরাবে বাংলাদেশ ব্যাংক যে কারণে ফের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন বদিউর রহমান বিএফটিআইকে শক্তিশালী থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী পুঁজিবাজারে প্রস্তাবিত মার্জিন বিধিমালাঃ বিনিয়োগকারীদের স্বার্থ, বাজারের স্থিতিশীলতা ও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ Notice of the 43rd AGM of National Bank PLC. ৫ দেশ থেকেই এলো ৬২% রেমিট্যান্স, সৌদির পর যুক্তরাজ্যের চমক সূচকের উত্থানে চলছে লেনদেন ভারতে স্থলপথে রপ্তানি বন্ধ, সংকটে পাবনার হোসিয়ারিশিল্প

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It