1. news@gmail.com : news :

টাকা লুটপাট: আইএফআইসি ব্যাংকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

  • Update Time : Wednesday, March 19, 2025
বাংলাদেশের অর্থনীতি

আইএফআইসি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে ২ হাজার ৩৭৫ কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির দুই ডিএমডিসহ চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে অনুসন্ধান কর্মকর্তা মো. ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে। গত ৪ মার্চ তাদের তলব করে চিঠি দিয়েছিল দুদক। চিঠিতে তাদের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের কপি এবং বক্তব্য সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- আইএফআইসি ব্যাংকের ডিএমডি ইকবাল পারভেজ চৌধুরী, শাহ মো. মইন উদ্দিন, কর্পোরেট শাখার ম্যানেজার মো. ওয়াসীম আলম ও প্রিন্সিপাল শাখার রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার।

মূলত ফেডারেশন ও প্রিন্সিপাল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ লিমিটেড, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্কাইমার্ক ইন্টারন্যাশনালের নেওয়া ঋণের অনিয়মের প্রকৃত রহস্য উন্মোচনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/১৯ মার্চ ২০২৫)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It