1. news@gmail.com : news :

জুলাইয়ের ২৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ২.৫২ বিলিয়ন ডলার

  • Update Time : Tuesday, July 28, 2026
রেমিট্যান্স

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৭ দিনে দেশে ২ দশমিক ৫২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বৈধপথে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশে মোট ২৫২ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ৩০ হাজার ৭৯৩ কোটি টাকা।

গত ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৪২ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৫ হাজার ১৮৫ কোটি টাকা, যা ২০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির সমান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম পাঁচ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। এরপর ধারাবাহিকভাবে প্রবাহ বাড়তে থাকে। ২১ দিনে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ২০৯ কোটি ৫০ লাখ ডলারে, যা ২৭ দিনে বেড়ে ২৫২ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে।

রেমিট্যান্সের ইতিবাচক ধারার কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। বর্তমানে দেশের রিজার্ভ রয়েছে ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার, যদিও আগের সপ্তাহের তুলনায় তা সামান্য কমেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধপথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রণোদনার কারণে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে।

তারা আশা করছেন, এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সোমবার থেকে স্বাভাবিক লেনদেনে ডাচ-বাংলা ব্যাংক

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It