1. news@gmail.com : news :

গুলশান ক্লাব অলিম্পিয়াডে ৬ ইভেন্টে স্বর্ণপদক জয়, জমজমাট প্রতিযোগিতা

  • Update Time : Wednesday, November 5, 2025

রাজধানীর গুলশান ক্লাবে চলছে অলিম্পিয়াড। দেশের বিভিন্ন ক্লাবের সদস্যরা অলিম্পিয়াডে অংশ নিয়েছেন।

বুধবার জমজমাট ছিল গুলশান ক্লাব অলিম্পিয়াড। এদিন হয়েছে ভারোত্তোলন, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, ফুটবল এবং টেনিস ইভেন্টের ফাইনাল পর্ব।

এদিন সবমিলিয়ে ছয়টি ইভেন্টের ফল এসেছে। ভারোত্তোলনে স্বর্ণপদক জিতেছে গুলশান ক্লাব লিমিটেড (ডেডলিফট ও বেঞ্চ প্রেস)। দাবায় স্বর্ণপদক জিতেছে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড।

সাঁতারের তিন বিভাগে স্বর্ণপদক জিতেছে দ্য আমেরিকান ক্লাব। বিভাগ তিনটি হল ২১-৪০ বছর, ৪১-৬০ বছর ও ওপেন ক্যাটাগরি। ব্যাডমিন্টনে নারী ও মিক্সড ডাবলসে স্বর্ণপদক জিতেছে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড। ফুটবলে চ্যাম্পিয়ন দ্য আমেরিকান ক্লাব। ছেলেদের টেনিস ইভেন্টে সোনা জিতেছে গুলশান ক্লাব লিমিটেড।

বিজয়ীদের হাতে পদক ও ক্রেস্ট তুলে দেন গুলশান ক্লাব লিমিটেডের সভাপতি এম. এ. কোয়াদার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিয়াড ২০২৫ আয়োজক কমিটি চেয়ারম্যান তারেক রহমান। ছিলেন ভাইস-চেয়ারম্যান ও পরিচালক মেহেদি হাসান, নাফিসা তারান্নুম ভাইস-চেয়ারম্যান ও পরিচালক (ফাইন্যান্স) এবং মেহেদি মালেক সাজিব ভাইস-চেয়ারম্যান ও পরিচালক (স্পোর্টস)।

২০২৫ সালের ৩০ অক্টোবর উদ্বোধিত গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৫ পরিবারিক মূল্যবোধ, খেলাধুলার মনোভাব এবং কমিউনিটি স্পিরিটের প্রতি ক্লাবটির দীর্ঘস্থায়ী অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে। দেশের বিভিন্ন ক্লাবকে একত্রিত করে এই অলিম্পিয়াড বন্ধুত্ব, ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার চেতনা উদযাপন করে, যা খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It