1. news@gmail.com : news :

কৃষি পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি

  • Update Time : Tuesday, September 1, 2026

রংপুর ও রাজশাহী বিভাগে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে গঠিত ৩ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১ সেম্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৩১ আগস্ট) তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই বিজনেস ডিভিশন মনিরুল ইসলাম এফসিএস, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এগ্রিকালচার বিজনেস ইউনিট শেখ আসাদুল হক।

এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষি ও পল্লী খাতে বিনিয়োগের পরিধি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা সৃষ্টি, খাদ্যনিরাপত্তা জোরদার এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে দেশের কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা এবং পল্লী অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজতর অর্থায়নের সুযোগ পাবেন। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে এ স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশের সামগ্রিক কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়ন আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
কৃষি পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি কৃষি উন্নয়নে মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর সূচকের উত্থানে লেনদেন ৫৯৬ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজারের বেশি শিক্ষার্থী ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ জনগণের ভোটে ক্ষমতায় এসে আস্থার প্রতিদান দিতে চায় বিএনপি: তারেক রহমান ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু খুলছে বুধবার স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন সিইও এনামুল হক

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It